ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক অর্থ উপমন্ত্রী ও এপি গ্রুপের চেয়ারম্যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার (২১ অক্টোবর) ভোর ৪টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর প্রথম জানাজা তার নিজ এলাকা বনকুটে আজ দুপুর ১২টায় ও দ্বিতীয় জানাজা দেবিদ্বার রেয়াজ উদ্দীন মাঠে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর সংসদের দক্ষিণ প্লাজায় বাদ আসর তৃতীয় জানাজা ও বাদ মাগরিব গুলশান সোসাইটি জামে মসজিদে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে দাফন করা হবে।

এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী ১৯৪৭ সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। ফখরুল ইসলাম মুন্সী জাতীয় পার্টির হয়ে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের অর্থউপমন্ত্রীও হয়েছিলেন তিনি।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। ১৯৯৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ১৯৯৬ সাল ও ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী মারা গেছেন

আপডেট সময় ০২:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩