ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, গাজা না ছাড়ার ঘোষণা হামাসের

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।

শনিবার এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপের কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে আমাদের শত্রু (ইসরায়েল) এসব (গণহত্যা) চালাচ্ছে।

এ সময় গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে চলে যাওয়ার ইসরায়েলি নির্দেশ বাসিন্দারা মানছেন না বলে দাবি করেন তিনি।
এই হামাস নেতা দাবি করেন, ইসরায়েল সব সময় সাধারণ মানুষকে নিশানা করলেও হামাস একটি স্বাধীনতা আন্দোলনের নাম যারা নীতি মেনে চলে।

ইসমাইল হানিয়া বলেন, আমি গাজার মানুষকে সালাম জানাই, যারা প্রতিনিয়ত একটি ইহুদি রাষ্ট্রের পাশবিক নির্যাতন ও জুলুমের শিকার হচ্ছেন। তারা মাতৃভূমির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

ইসরায়েলের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি উল্লেখ করে হামাসপ্রধান বলেন, গাজার মানুষ তাদের নিজের ভূখণ্ডেই আছেন। তারা কখনো গাজা ছেড়ে পালিয়ে যাবেন না।

হানিয়া বলেন, আমাদের বাস্তুচ্যুত লোকেরা তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত, আমাদের বন্দী ও পবিত্র স্থানগুলোকে মুক্ত করা এবং আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, আমরা সংগ্রাম চালিয়ে যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, গাজা না ছাড়ার ঘোষণা হামাসের

আপডেট সময় ০৪:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩