ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

ইসরায়েলে হামলা ঠেকাতে আরও রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

হামাসের ইসরায়েলের সংঘাত শুরুর পরপরই ইসরায়েল উপকূলে বিমানবাহী রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র । সংঘাতের এই পর্যায়ে এসে ইসরায়েলের কাছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী ইসরায়েলের উপকূলে যাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার বলেছেন, হামাসের হামলার পরিপ্রক্ষিতে এই যুদ্ধকে আরও প্রসারিত করার যে কোনও প্রচেষ্টা ঠেকাতে এবং ইসরায়েল বিরোধী যেকোনো পদক্ষেপ নিবৃত করতে পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় বিমানবাহী রণতরী ও স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ইস্পাত-কঠিন দৃঢ় প্রতিশ্রুতি এবং এই যুদ্ধ আরও বাড়ানোর ক্ষেত্রে যেকোনো গোষ্ঠি বা রাষ্ট্রের প্রচেষ্টাকে প্রতিহত করার ওয়াশিংটনের সংকল্পের বহিঃপ্রকাশ।

গত সপ্তাহে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ গুলো ইসরায়েল উপকূলে অবস্থান করছে, এর সঙ্গে এবার নতুন করে আরেক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার এবং এর বহরে থাকা যুদ্ধজাহাজগুলো তাদের সঙ্গে যোগ দেবে।

এদিকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ ৪০০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানাগেছে। গতকাল উত্তর গাজা থেকে সরে যেতে ৬ ঘণ্টার নতুন সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছিল, ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

ইসরায়েলে হামলা ঠেকাতে আরও রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩