ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

বিশ্বে যুক্তরাজ্যে প্রথম লালার মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট চালু

গর্ভধারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য যে ঘরোয়া পরীক্ষা (প্রেগন্যান্সি টেস্ট) পদ্ধতি এতদিন চালু ছিল, তার একটি পরিবর্তিত সংস্করণ রীতিমতো সাড়া ফেলেছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে। ব্রিটিশ দৈনিক মেট্রোর প্রতিবেদন অনুসারে, ব্রিটিশ ও আইরিশ নারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই প্রেগন্যান্সি টেস্ট।

গর্ভধারণ সম্পর্কে প্রচলিত ঘরোয়া পরীক্ষায় নারীদের মূত্রের (ইউরিন) নমুনা ব্যবহার করা হতো। কিন্তু নতুন এই পদ্ধতিতে মূত্র নয়, যে কোনো নারীর লালা যাচাইয়ের মাধ্যমেই বলা সম্ভব— তিনি গর্ভবতী কিনা।

এই পরীক্ষা পদ্ধতির নাম দেওয়া হয়েছে স্যালিস্টিক প্রেগন্যান্সি টেস্ট। প্রচলিত প্রেগন্যান্সি পরীক্ষা সংক্রান্ত কিটের মতো যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রায় সব ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে এই প্রেগন্যান্সি পরীক্ষার কিট।

জেরুজালেমভিত্তিক মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি স্যালিগনোস্টিক্স নতুন এই কিটটি বাজারে এনেছে। কোম্পানির কর্মকর্তারা বলেছেন, এর আগে করোনা মহামারির সময় যে প্রযুক্তিতে কোভিড টেস্টিং কিট প্রস্তুত করে বাজারজাত করেছিল স্যালিগনোস্টিক্স; নতুন প্রেগন্যান্সি টেস্টেও সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

ইউরিনভিত্তিক প্রেগন্যান্সি একটি বড় সমস্যা ছিল— সহজে ঘরোয়াভাবে এই পরীক্ষা করা গেলেও এটি করতে ওয়াশরুমে যেতে হতো নারীদের; কিন্তু স্যালিস্টিক প্রেগন্যান্সি টেস্টে যেহেতু নমুনা হিসেবে ব্যবহৃত হয় মুখের লালা— তাই নারীরা যেকোনো সময়, যে কোনো স্থানে এই পরীক্ষা করতে পারেন।

কারণ এই গর্ভধারণ পরীক্ষাটি অনেকটা মুখে থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপের মতো। টেস্টিং কিটে থার্মোমিটারের মতোই একটি নলাকৃতির অংশ রয়েছে ফোমে মোড়ানো। সেটি থার্মোমিটারের মতোই কিছুক্ষণ মুখে রাখতে হয়। এ সময় মুখ থেকে যে লালা নিঃসৃত হয়— তা জমা হয় ফোমে।

তারপর সেই ফোমটি একটি প্লাস্টিকের টিউবে স্থান্তর করতে হয়। সেই টিউবেই বায়োক্যামিকেল ক্রিয়া-প্রতিক্রিয়ার পর ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে প্রদর্শিত হয়— ওই নারী গর্ভবতী কিনা।

কোনো নারী গর্ভধারণ করলে তার দেহে এইচসিজি নামের একধরনের হরমোনের নিঃসরণ ঘটে এবং তা মিশে থাকে মুখের লালা বা থুতুতে। হরমোনের উপস্থিতির ওপর ভিত্তি করেই পরীক্ষার ফলাফল জানায় স্যালিস্টিক প্রেগন্যান্সি কিট।

ইসরায়েল ভিত্তিক দৈনিক টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, গত বছর থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের ওষুধের বাজারে পাওয়া যাচ্ছে গর্ভধারণ পরীক্ষা সংক্রান্ত এই কিটটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

বিশ্বে যুক্তরাজ্যে প্রথম লালার মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট চালু

আপডেট সময় ০১:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩