ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভিনেত্রী সুলোচনা আর নেই

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাতকর মারা গেছেন। মৃত্যুকালে  তার বয়স  হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মেয়ে কাঞ্চন ঘানেকর।

জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন সুলোচনা। মুম্বাইয়ের দাদর এলাকার শুশ্রুষা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তিনি মারা যান।

প্রসঙ্গত, ২৫০ এর অধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সুলোচনা। অর্ধ শতাধিক মারাঠি সিনেমাতেও দেখা গেছে তাকে। অমিতাভ বচ্চন থেকে দিলীপ কুমার, দেব আনন্দের মতো অভিনেতার মায়ের চরিত্রে একাধিকবার দেখা গেছে এই অভিনেত্রীকে।

সুলোচনা ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন। চল্লিশের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন তিনি। তবে বলিউডের দর্শকরা তাকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো সুপারস্টারের অনস্ক্রিন মা হিসেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

অভিনেত্রী সুলোচনা আর নেই

আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩