ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

ভারতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কলকাতার হাওড়া ও চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জন। দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করা হয়েছে।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এক বার্তায় জানায়, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন। এই বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে।

এ সংক্রান্ত তথ্যের জন্য উপ-হাইকমিশনের ৯১৯০৩৮৩৫৩৫৩৩ (হোয়াটস অ্যাপ) এই হটলাইন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে,  এখন পর্যন্ত ওই ট্রেন থেকে কোনো বাংলাদেশির আহত বা নিহত হওয়ার খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর শঙ্কা করা হচ্ছিল হতাহতদের মধ্যে বাংলাদেশিরাও থাকতে পারে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এর আগে শুক্রবার বিকেলে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে অপর একটি ট্রেনের লাইনচ্যুত  বগিতে ধাক্কা দেয়। এছাড়া আরেকটি মালবাহী ট্রেনও এ সময় দুর্ঘটনার শিকার হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

ভারতে ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

আপডেট সময় ০২:০২:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩