ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৩ দিন

স্কটিশদের কাঁদিয়ে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

সমীকরণটা দুদলের জন্যই ছিল সমান, জিতলেই সুপার টুয়েলভ। বাঁচা-মরার এমন লড়াইয়ে শুক্রবার জিম্বাবুয়েকে ১৩৩ রানের চ্যালেঞ্জ ছোঁড়ে স্কটল্যান্ড। সহজ লক্ষ্য তাড়ায় কোনো ভুল করেনি ক্রেগ আরভিনের দল। ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিকান দলটি।

হোবার্টের বেলেরিভ ওভালে আজ স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আরভিনদের জয়ের নায়ক সিকান্দার রাজা।

১৫ রানের বেরিংটনের বিদায়ের পর রানের গতি আরও কমে। শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করেও তেমন সফল হতে পারেননি কালাম ম্যাকলয়েড ও মাইকেল লিস্ক। ৬ উইকেটে ১৩২ রানে থামে স্কটিশদের ইনিংস।

জিম্বাবুয়ের হয়ে আজ সেরা বোলিং করেছেন চাতারা। ৪ ওভার হাত ঘুরিয়ে রান দিয়েছেন ১৪, নিয়েছেন দুটি উইকেট। দুই উইকেট পেয়েছেন এনগারাভাও। একটি করে উইকেট গেছে মুজারাবানি ও রাজার ঝুলিতে।T

২৩ বলে ৪০ রান করে রাজা আউট হন জশ ডেভির বলে। অর্ধশতকের পর ৮ রান যোগ করে ফেরেন আরভিনও। তখন শঙ্কা কিছুটা ভর করলেও কোনো বিপদ আসতে দেননি রায়ান বার্ল ও মিল্টন শুম্বা। তাদের ১৪ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি

স্কটিশদের কাঁদিয়ে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

আপডেট সময় ০৫:৪৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২