ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার পাশে দাঁড়ালেন মোদি

বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবির পক্ষ নিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবির প্রশংসাও করেছেন তিনি।

শত প্রতিকূলতা সত্ত্বেও শুক্রবার (৫ মে) মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। এই ছবি নিষিদ্ধ করার পক্ষে ছিল কেরলের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন এই ছবিকে প্রচারমূলক (প্রোপাগান্ডা) ছবি বলেও উল্লেখ করেছেন।

এই ছবির পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘দ্য কেরালা স্টোরি ছবিটি সমাজের অন্দরে বাসা বেঁধে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে আনবে। কেরলের মতো একটা সুন্দর জায়গা, যেখানকার লোকজন এত বুদ্ধিমান, মেধাবী, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে। আর কংগ্রেস পার্টি এমনই একটা ছবিকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে! এরা শুধু উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে সব কিছু নিষিদ্ধ করতে জানে।’

কংগ্রেসকে আক্রমণ করে মোদি আরও বলেন,‘কংগ্রেস পার্টি আসলে সন্ত্রাসবাদকে মদত দিতে চাইছে। সেই কারণে এই ছবিকে নিষিদ্ধ করতে চাইছে। তাতে তারা আদতে সন্ত্রাসবাদকে সমর্থন করছে।’

তিনি আরও বলেন, ‘আসলে এখন সন্ত্রাস যে শুধু গুলি-বোমা দিয়ে চালিত হয়, এমনটা নয়। একটা সমাজকে ভিতরে ভিতরে শেষ করে দেওয়াটাও সন্ত্রাস। এই ছবি সেই মুখোশটাই প্রকাশ্যে আনবে। কংগ্রেসের কারণে সন্ত্রাসবাদ নিয়ে ভুগতে হয়েছে এই দেশকে।’

সামনে ভারতের কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচন। আপাতত দক্ষিণ ভারতেই নির্বাচনী প্রচারে রয়েছেন মোদি। সেখানেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। সূত্র- আনন্দবাজার

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার পাশে দাঁড়ালেন মোদি

আপডেট সময় ১২:৪২:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩