সংবাদ শিরোনাম ::
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী মির্জাপুরের অভিযান চালিয়ে ৫০০ পিস ই-য়াবাসহ তিন জন আ’টক মনোহরগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন উপাচার্যের আমন্ত্রণে ববিতে শিক্ষামন্ত্রী, সংকট নিরসনে দিলেন আশ্বাস  মতিঝিলে অবৈধ দখল উচ্ছেদে রাজউকের অভিযান চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী অনেকে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন ফেনীতে ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, ২ লাখ ৫৩ হাজারের বেশি শিশু পাবে ক্যাপসুল

শর্ত পূরণের পরও দলের নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলন

আগামী রোববার (১৬ অক্টোবর) নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী সব দলিল দস্তাবেজসহ নিবন্ধনের আবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, অনেকে জানতে চান এবি পার্টি নিবন্ধন পাবে কিনা, সরকার না চাইলে নির্বাচন কমিশন নিবন্ধন দেবে কিনা। সব শর্ত পূরণের পরও ষড়যন্ত্রের ঘৃণ্যজালে দলের নিবন্ধন নিয়ে টালবাহানা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। শনিবার (১৫ অক্টোবর ) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মঞ্জু বলেন, দলের নিবন্ধন কার্যক্রম ছিল খুবই কঠিন ও চ্যালেঞ্জিং। সরকারের বিভিন্ন সংস্থার অব্যাহত নজরদারি ও একটি বিশেষ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের হিংসাত্মক প্রতিক্রিয়াকে মোকাবিলা করে জেলা ও উপজেলাসমুহে কমিটি গঠন ও অফিস স্থাপন করতে হয়েছে। একটা ঘরোয়া মিটিং করতে গেলেও পুলিশ অনুমতি নেই বলে বাধা সৃষ্টি করে। আগত জনসাধারণের ছবি, ঠিকানা, ফোন নম্বর সংগ্রহ করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

তিনি আরও বলেন, আমরা দল ঘোষণার পর থেকেই জামায়াতের উগ্রপন্থী একটি অংশ আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফতোয়াবাজি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি কতল বা হত্যার ফতোয়া পর্যন্ত দিয়েছে। তার ওপর রয়েছে নির্বাচন কমিশনের নতুন রাজনৈতিক শক্তি বিকাশের পরিপন্থী কঠিন শর্তসমুহ। কমিশনের উচিত সহজ শর্তে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়া, সেখানে কমিশন নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আটকে দিয়েছে কঠিন ও অগণতান্ত্রিক শর্তের বেড়াজালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

শর্ত পূরণের পরও দলের নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলন

আপডেট সময় ০৪:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২