ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠল জুবায়েরের নিথর দেহ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় ডুবে নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠেছে মাদ্রাসা শিক্ষার্থী জুবায়ের হাসানের (১২) মরদেহ।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভাসতে দেখে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় জুবায়ের। নদীতে দুদিন উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনও খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এমরান মাহমুদ তুহিন জানান, ‘বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় জুবায়ের ও তার দুই সহপাঠী গোসল করতে যায়। এসময় হঠাৎ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।’

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে ডুবুরি না থাকায় আরিচা ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। তবে দেড় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনও খোঁজ মেলেনি। পরে রাত ৮ টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পুনরায় উদ্ধার কার্যক্রম চালিয়েও শিশুটির কোনও খোঁজ পায়নি ডুবুরি দল।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় নদীতে ভাসতে দেখে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ব্যাপারে নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠল জুবায়েরের নিথর দেহ

আপডেট সময় ১২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪