সংবাদ শিরোনাম ::
পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন

কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

কুমিল্লায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে দক্ষিন জেলা ও মহানগর বিএনপি।

কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন।

কুমিল্লা মহানহর বিএনপির সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপুর পরিচালনায় সভায় আলোচক ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম দুলাল, বিএমএ, কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার। এসময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোস্তফা জামান, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশিরসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এদিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল।

তারা আরো বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে সমাদৃত জিয়াউর রহমান বীর উত্তমকে বরং ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। আওয়ামী শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি।৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল

কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

আপডেট সময় ০৬:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪