ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা

ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা বিশ্বের অন্যতম জনবহুল শহরগুলোর অন্যতম। তবে জাকার্তায় বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক স্তরে চলে গেছে। যে কারণে শহরটি বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় উপরের দিকে স্থান পেয়েছে। 

এই পরিস্থিতিতে শহরটির বায়ু দূষণ ও জনসংখ্যার চাপ কমাতে নতুন রাজধানী তৈরি করছে ইন্দোনেশিয়া সরকার। যার নাম নুসানতারা।

জাকার্তা থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তর-পূর্বে বোর্নিও দ্বীপে তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার নতুন এই রাজধানী নুসানতারা।

২০২২ সালের মাঝামাঝি সময়ে নুসানতারার নির্মাণ কাজ শুরু করেছে ইন্দোনেশিয়া সরকার। ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ শতাংশ কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, বোর্নিওর ঘন জঙ্গলে রাজধানী স্থানান্তর করা হলে অনেক গাছ কেটে ফেলতে হবে। এতে অনেক প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যাবে। তবে সরকারের দাবি, দেশের কল্যাণে এই আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে।

২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এটি সম্পূর্ণভাবে তৈরি হতে ২০৪৫ সালের আগস্ট পর্যন্ত সময় লাগবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা

আপডেট সময় ১২:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩