ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

আমেরিকার প্রমোদতরীতে ‘অজানা’ রোগে আক্রান্ত যাত্রীরা, অসুস্থ ৩০০

আমেরিকার একটি বিলাসবহুল প্রমোদতরী, যার নাম ‘রুবি প্রিন্সেস’। যেখানে তিনশ জনেরও বেশি যাত্রী এক ‘অজানা’ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ মাধ্যম দ্য মেট্রো নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রিন্সেস ক্রুজের এ প্রমোদতরীটি আমেরিকার টেক্সাস থেকে মেক্সিকো যাওয়ার পথে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। ঠিক কী কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন তা জানা যায়নি। তবে প্রতিবেদন অনুযায়ী, প্রমোদতরীতে মোট ২,৮৮১ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনকি তাদের মধ্যে ১,১৫৯ জন ক্রু সদস্যরাও ছিলেন। যার মধ্যে ৩৪ জন অসুস্থ হয়ে পড়েন।

সিডিসি জানিয়েছে, যাত্রীদের মধ্যে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ ধরা পড়েছিল। কিন্তু তারা কেনই বা হঠাৎ করে বমিসহ ডায়রিয়ায় আক্রান্ত হলেন তা জানা যায়নি। গত ৫ মার্চে টেক্সাসে জাহাজটি ফিরে এলে সিডিসির মহামারী বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিদর্শনে যান। অসুস্থদের মলের নমুনা সংগ্রহ করেন তারা। এর আগেও খবরের শিরোনামে এসেছিল ‘রুবি প্রিন্সেস’। ২০২০ সালে এ প্রমোদতরীর শতাধিক যাত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

আমেরিকার প্রমোদতরীতে ‘অজানা’ রোগে আক্রান্ত যাত্রীরা, অসুস্থ ৩০০

আপডেট সময় ০২:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩