ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। নির্বিঘ্নে সেবা নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় সমাজসেবা একাডেমিতে ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। দেশের উন্নয়নে পরিচালিত প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম বুনিয়াদ হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদেরকে এই ধারণার সঙ্গে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে গিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য মন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে

আপডেট সময় ০৩:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩