ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত

লুডু খেলায় স্বামীর বকুনি, বিষপানে স্ত্রীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় আন্না খাতুন (২৫) নামে এক নারীর বিষপানে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করি। রাতে কাজ শেষে বাসায় এসে তাকে বলি খাবার দেওয়ার জন্য। কিন্তু সেটা সে না করে লুডু খেলায় ব্যস্ত ছিল। পরে আমি বকা দিলে ঘরের দরজা আটকে বিষ পান করে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমরা ডেমরা থানার কোনাপাড়া এলাকার বদরুদ্দিনের বাসায় ভাড়া থাকি। আমার বাড়ি কুমিল্লা জেলা তিতাস থানা জগতপুর এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। নিহতের স্বামী বর্তমানে পুলিশ ক্যাম্পে আটক অবস্থায় আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

লুডু খেলায় স্বামীর বকুনি, বিষপানে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১১:৫৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩