ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার রোধে অভিযান

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবার মান উন্নয়ন ও আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার রোধে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গুলশানে দুটি ও বনানীতে একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে গ্রাহকদের আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহারের সার্টিফিকেট গ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়।

অভিযান শেষে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া বলেন, এই প্লটগুলো আবাসিক প্ল্যানে নির্মাণ করা হলেও তাতে বাণিজ্যিক সংযোগ ব্যবহার করা হচ্ছিল। আমরা আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার না করার জন্য আগে থেকেই গ্রাহকদের নোটিশ দিয়ে আসছি। তারা যেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিপত্র গ্রহণ করে। তবে নির্দিষ্ট সময়ের পরেও যারা ডকুমেন্ট জমা দেননি, তাদের সংযোগগুলো আজ বিচ্ছিন্ন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা মোট ১৭৮টি ভবন মালিককে চিঠি দিয়েছিলাম। যথাযথ ডকুমেন্টস না থাকায় এখন পর্যন্ত ২৮টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ধারাবাহিকভাবে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার রোধে অভিযান

আপডেট সময় ০৩:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩