সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা ও স্থানীয় উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি সহায়তা সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’ আতঙ্কে স্থানীয়রা কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সাধারণ মানুষের জীবন নিয়ে ভয়ংকর মরণখেলায় মেতেছে অসাধু চক্র বিশ্বকাপের ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প: ফিফা সভাপতি রাজবাড়ীর কালুখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত বিরোধীদলের রাজনৈতিক কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বড়বাড়ী এলাকায় হেলেনা আক্তার (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে দুপুর দেড়টায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মাৎ সোনিয়া পারভীন বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি। তিনি আরও জানান, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি, গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে হেলেনা আত্মহত্যা করে থাকতে পারেন।

এসআই আরও জানান, সুজন পেশায় অটোরিকশা চালক। পাশাপাশি তিনি বাসের হেলপারিও করেন। মরদেহ উদ্ধারের পর স্বামী সুজনকে হেফাজতে নিয়েছিলাম। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা তাকে ছেড়ে দিই। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মৃত নারীর আড়াই বছরের একটি ছেলে সন্তান ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ও স্থানীয় উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি সহায়তা

খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩