ঢাকা ০১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প ১০১ কোটি টাকা লুট: দেশ ছাড়ছেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন শেখ হাসিনার নাতনি তারানা চৌধুরীর এনওসি ছাড়াই বিসিএস ক্যাডারে যোগদান নিয়ে প্রশ্ন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান ,১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ গাজীপুরের সংরক্ষিত বনে অর্ধশতাধিক তালগাছ উজাড়, নীরব বন বিভাগ কপ-৩১ থেকে ৬০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল বাংলাদেশ

কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেউরা মমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দেশ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া।

কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি ও চ্যানেল এস-এর কুমিল্লা জেলা প্রতিনিধি রাজিব সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাই টিভির কুমিল্লা-চৌদ্দগ্রাম প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ফজলুল হক জয়, দপ্তর সম্পাদক ও বাংলা এডিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি আর. এ. তানভীর, সহসাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের কুমিল্লা প্রতিনিধি মো. হামিদুর রহমান জামিল, আপ্যায়নবিষয়ক সম্পাদক ও আজকের খবরের কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান সাঈফ, নির্বাহী সদস্য নায়েব আলী ও কবীর আল হাসান শিশু। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান কুমিল্লা জেলা প্রেস ক্লাবের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে। ভবিষ্যতেও যেন আরও বড় পরিসরে এ ধরনের মহতী কার্যক্রম অব্যাহত থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সভাপতি সুমন কবির ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গাছ আমাদের অক্সিজেনের অন্যতম উৎস। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার

কুমিল্লা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬