ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ অসত্য: চিফ হুইপ ফ্রান্স নিজেদের ফ্রিজই সামলাতে পারে না, অন্যদের দোষারোপ করছে: আরাঘচি মোহাম্মদপুরের বেরিবাঁধে কনটেইনারবাহী গাড়ির চাপায় যুবকের মৃত্যু গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল টনক নড়েনি ঔষধ প্রশাসনের: চরম ঝুঁকিতে জনস্বাস্থ্য নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা, মামলা দায়ের হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:প্রতিমন্ত্রী

ভাতার জটিলতা নিরসনে ৭ কিলোমিটার ছুটে শয্যাশায়ী গ্রাহকের বাড়িতে নগদ কর্মী

এক বছর ধরে বিছানায় শয্যাশায়ী প্যারালাইসিসে আক্রান্ত চিনু রানী দাশ। সমাজসেবা অধিদপ্তরের তালিকায় তাঁর নাম রয়েছে। কিন্তু অ্যাকাউন্টের পরিচয়সংক্রান্ত জটিলতায় এক বছর ধরে সরকারের ভাতার টাকা পাচ্ছিলেন না তিনি।

খবরটি জেনে সাত কিলোমিটার দূরে চিনু রানীর বাসায় গিয়ে সমস্যার সমাধান করে দেন চট্টগ্রামের জাকির হোসেন রোড নগদ সেবা পয়েন্টের উদ্যোক্তা আলিমুর রহমান। প্রচলিত সেবার গণ্ডি পেরিয়ে গ্রাহকসেবার এমন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই সারা দেশে কাজ করে যাচ্ছেন নগদ সেবা পয়েন্টের অসংখ্য উদ্যোক্তা।

ঘটনার সূত্রপাত বন্দরনগরীর জাকির হোসেন রোড নগদ সেবা পয়েন্টে। সেখানে চিনু রানী দাশের মেয়ে শিল্পী রানী তাঁর মায়ের নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে আসেন। কথা প্রসঙ্গে আলিমুর রহমান জানতে পারেন, চিনু রানী ২০০৭ সাল থেকে পক্ষাঘাতগ্রস্ত এবং শয্যাশায়ী। সেবা পয়েন্টে এসে অ্যাকাউন্ট সচল করার মতো শারীরিক অবস্থা তাঁর নেই।

তার ওপর চিনু রানী দাশের নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছিল তাঁর মেয়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে। কিন্তু পরে দেখা যায়, তাঁর মোবাইল সিমটি নিবন্ধিত রয়েছে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে। অথচ প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম অনুযায়ী, সিম ও অ্যাকাউন্ট—উভয়ই একই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত থাকা বাধ্যতামূলক। এই অসংগতির কারণে তাঁর প্রাপ্য প্রতিবন্ধী ভাতার টাকা আটকে ছিল। এটি ছিল অসহায় পরিবারটির জন্য বড় ধরনের আর্থিক ধাক্কা।

সমস্যার কথা জানার পর আর বসে থাকেননি আলিমুর রহমান। অফিসের দৈনন্দিন কাজ শেষ করে তিনি চলে যান চট্টগ্রামের শিব মন্দিরসংলগ্ন বাইন্যাপাড়া এলাকায়, চিনু রানী দাশের ঠিকানায়। সেবা পয়েন্ট থেকে ওই এলাকার দূরত্ব সাত কিলোমিটার।

গ্রাহকের বাড়িতে পৌঁছে প্রয়োজনীয় তথ্য যাচাই করেন তিনি। এরপর সিম ও অ্যাকাউন্টের তথ্যের অমিল দূর করতে কেওয়াইসি পুনরায় জমা এবং পিন রিসেট করার যাবতীয় কাজ শেষ করে অ্যাকাউন্টটি পুরোপুরি সচল করে দেন। একই সঙ্গে ভাতা তোলার পরবর্তী প্রক্রিয়াগুলোও পরিবারের সদস্যদের বুঝিয়ে দেন।

দীর্ঘ এক বছরের অনিশ্চয়তা ও ভোগান্তি দূর হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন চিনু রানী দাশ ও তাঁর পরিবার। বাড়ির দোরগোড়ায় এমন অপ্রত্যাশিত সেবা পেয়ে চিনু রানী বলেন, ‘দীর্ঘদিন অসুস্থ থাকায় সেবা পয়েন্টে যাওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। এক বছর ভাতা বন্ধ থাকায় খুব দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু নগদের ভাইটি নিজে বাড়িতে এসে সব ঠিক করে দিয়েছেন। আমাদের জন্য তিনি এত কষ্ট করবেন, তা ভাবতেই পারিনি। তাঁর আন্তরিকতায় আমরা ভীষণ কৃতজ্ঞ। নগদ ও ওই ভাইয়ের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ ও শুভকামনা রইল।’

ঘটনাটি বড় কোনো আয়োজন নয়, নেই কোনো ঢাকঢোল। কিন্তু একজন অসুস্থ ও শয্যাশায়ী মানুষের ঘরের চৌকাঠ পর্যন্ত পৌঁছে যাওয়া—এইটুকু দায়িত্ববোধই একটি পরিবারের কাছে হয়ে উঠেছিল বড় স্বস্তির নাম, একটুকরো ভরসা। আর তাতেই খুশি আলিমুর।

একজন অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম গ্রাহকের কাছে গিয়ে সেবা দিতে পেরে খুব ভালো লেগেছে বলে জানান তিনি। আলিমুর রহমান বলেন, ‘আমার কাছে গ্রাহকসেবা কেবল নির্ধারিত জায়গায় বসে সেবা দেওয়া নয়, বরং গ্রাহকের কষ্ট ও সীমাবদ্ধতা বুঝে তাঁদের পাশে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রাহকের বাড়িতে গিয়ে সেবা দিতে পারাটা শুধু পেশাগত দায়িত্ব নয়, একটি দারুণ মানবিক অভিজ্ঞতাও বটে। আমি চাই, আমাদের কাজের মধ্য দিয়ে গ্রাহকরা সব সময় এটা অনুভব করুন যে, নগদ তাঁদের প্রতিটি প্রয়োজনে পাশে আছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

ভাতার জটিলতা নিরসনে ৭ কিলোমিটার ছুটে শয্যাশায়ী গ্রাহকের বাড়িতে নগদ কর্মী

আপডেট সময় ০২:০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬