ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন পরীমণির সঙ্গে কী ঘটেছিল, জানালেন হেনস্তার শিকার সেই সাংবাদিক! সীমান্তের কাঁটাতারে ৫০ বছর ধরে বিচ্ছিন্ন বাবা-মেয়ে, দেখা হলো শেষ বিদায়ে এক্সপ্রেসওয়ের ক্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর, পিতৃহারা শিশুর দায়িত্ব নেবে কে? অনিয়ম-দুর্নীতি-করদাতাদের সাথে আঁতাত, সবকিছুতেই সর্বেসর্বা কর কমিশনার মুরাদ পবিত্র মদিনা লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রামে রেলের ৬৫ লাখ টাকার দরপত্র জালিয়াতির তদন্তে গড়িমসি, সময়সীমা জানেন না জিএম বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র: স্পিকার বরিশাল বিআরটিএতে সৌরভ সাহার দাপট, দালাল সিন্ডিকেটে জমজমাট লাইসেন্স বাণিজ্য ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র পদে নতুন আশার আলো সালাউদ্দিন তিতু

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও উপকরণে তৈরি প্রথম এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ‘ফা’য’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল হয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে উল্লেখ করেছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়েছে, ফা’য অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থায় সজ্জিত। এটি দূর থেকে শত্রুপক্ষের আকাশপথের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) কার্যক্রম পরিচালনার সক্ষমতা ও নমনীয়তা বাড়াবে এবং দেশটির সামগ্রিক প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে বলা হয়, এই সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবনী শক্তি ও স্বনির্ভরতার প্রমাণ।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং বিভিন্ন বাহিনীর প্রধানেরা এই সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষা বিভাগের বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে গত ১৩ অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ নামের একটি ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ অস্ত্রব্যবস্থাটি উন্নত নেভিগেশন ও অত্যাধুনিক এভিওনিকস প্রযুক্তিতে সজ্জিত।

এ প্রসঙ্গে আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর গতিপথ ও দিক পরিবর্তনের সক্ষমতার কারণে এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে পারে বলেও দাবি করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, ভাঙা ঘরে মানবেতর জীবন

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

আপডেট সময় ০৩:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬