ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সাত মাসেই লেজেগোবরে সরকারের অবস্থা’: গোলাম পরওয়ার তুলির ভাইসহ সাত গুমে অভিযুক্ত কিসমৎ হায়াৎ, তাঁর প্রতিষ্ঠানকে ৩ কোটি টাকার কাজ দিল ডিএনসিসি চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিন বিতরণ এমপি বুলবুলের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চুক্তি করল চার মুসলিমপ্রধান দেশ ইয়ামালের সঙ্গে সংঘর্ষ, উরুগুয়ের ফুটবলার নিষিদ্ধ ৪ ম্যাচ সৌদিতে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী শিশুর নামে এক হাজার ডলার! নতুন বিনিয়োগের সুযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন পারফিউম ব্যবসায় সামান্থার সাফল্য, আয় ১২০ কোটি রুপি ছাড়াল ছাত্রদল নেতার স্ত্রীর বিরুদ্ধে সেনা কর্মকর্তার বাসা থেকে ১৮ ভরি স্বর্ণ চুরির অভিযোগ ২০ বছর পূর্তিতে আইম্যাক্স পর্দায় ফিরছে নোলানের ‘দ্য প্রেস্টিজ’

এশিয়ান গেমসে হতাশা, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ নারী ফুটবলের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের মেয়েদের এক ধাপ উন্নতি হয়েছে। ১০৭তম স্থান থেকে ১০৬তম স্থানে উঠে এসেছে ঋতুপর্ণা চাকমাদের দল।

বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হজম করে ৬ গোল। দুই ম্যাচে ১৬ গোল হজম করলেও বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে মাত্র ০.০৬ ও ০.২৮। কারণ, দুই দলের সঙ্গে বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ের ব্যবধান ছিল প্রায় ১০০ ধাপ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে গোলশূন্য ড্র করায় বাংলাদেশের পয়েন্ট ৪.৬৪ বেড়ে হয়েছে ১১৭৫.৩৫। গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। ওই র‍্যাঙ্কিং উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করায় ফিফার শিরোনামেও উঠে এসেছিল বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে ড্র করায় মিয়ানমার এক ধাপ পিছিয়ে ৫৫তম থেকে ৫৬তম স্থানে নেমেছে। র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগিয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের পর মিয়ানমারের পয়েন্ট কমেছে ৫.৫৪।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাত মাসেই লেজেগোবরে সরকারের অবস্থা’: গোলাম পরওয়ার

এশিয়ান গেমসে হতাশা, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

আপডেট সময় ০৪:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬