ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

দিল্লির তাপমাত্রা মাইনাসে নামলেও হবে না তুষারপাত

ভারতের রাজধানী নয়াদিল্লির তাপমাত্রা মাইনাসে নামলেও তুষারপাত হবে না বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে দিল্লিসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে জেঁকে বসেছে শীত। কোথাও কোথাও তাপমাত্রার পারদ নেমেছে ২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 

ধারণা করা হচ্ছে, রাজধানীর তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামাও অস্বাভাবিক নয়। তবে এমন পরিস্থিতি তৈরি হলে কি তুষারপাতের সাক্ষী হবে দিল্লি? সেই জল্পনার অবসান করে নয়াদিল্লির আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বলেন, দিল্লির তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামলেও তুষারপাত হওয়ার সম্ভাবনা নেই। ভৌগোলিক অবস্থানের পাশাপাশি এর পেছনে রয়েছে আবহাওয়া-সম্পর্কিত বেশ কিছু প্রযুক্তিগত কারণ।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়াদিল্লির আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘তুষারপাতের জন্য বিশেষ ধরনের মেঘের প্রয়োজন হয়। দিল্লির মতো সমতল অঞ্চলে ওই মেঘ তৈরি হওয়া সম্ভব নয়। শীতকালে দিল্লিতে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তাপমাত্রা বেড়ে যাবে।’

পাশাপাশি তুষারপাতের জন্য ভূপৃষ্ঠের তাপমাত্রাও হিমাঙ্কের নিচে যেতে হবে। যা রাজধানী দিল্লিতে বিরল। কোনও এক নির্দিষ্ট সময়ে তাপমাত্রা শূন্যের নিচে থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তাই তুষারপাতও হবে না বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ গত মঙ্গলবার দিল্লির তাপমাত্রা নেমেছিল ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দিল্লির তাপমাত্রা মাইনাসে নামলেও হবে না তুষারপাত

আপডেট সময় ১২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩