ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ-ভুটান-নেপালের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গ: মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ডের গেটওয়ে বা প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (৯ জানুয়ারি) রাজ্যটির রাজধানী কলকাতায় জি-২০ সম্মেলনের আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

অনুষ্ঠানে প্রতিনিধিদের স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, পশ্চিমবঙ্গ ভৌগলিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একটি রাজ্য। কারণ আমাদের রাজ্যটি উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড এবং মিয়ানমারসহ আরও কয়েকটি রাজ্য ও দেশের প্রবেশদ্বার। তিনি বলেন, ‘সমগ্র বিশ্বই আমাদের মাতৃভূমি। এখানকার মানুষ অন্য দেশগুলোর মধ্যে কোনও বৈষম্য করে না… এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আমাদের পরিবারের সদস্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে মানুষ পায় তা নিশ্চিত করতে আমরা ‘আপনার দোরগোড়ায় সরকার’ (দুয়ারে সরকার) কর্মসূচি চালু করেছি। এই কর্মসূচি জাতীয় পুরস্কার জিতেছে।’

পশ্চিমবঙ্গের ভৌগলিক অবস্থানগত সুবিধা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে শিল্প ও পর্যটন বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আর তাই বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

তিন দিনব্যাপী এই জি২০ ইভেন্ট চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। সোমবার সম্মেলনের প্রথম দিনের আলোচনার বিষয়বস্তু ছিল ‘ডিজিটাল ফাইনান্সিয়াল সিস্টেম’। এছাড়া তিন দিনের এই সম্মেলন রেমিট্যান্স খরচ এবং এসএমই ফাইন্যান্স প্রাপ্যতার ওপরও ফোকাস করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্বব্যাংক, মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর, ফ্রান্স এবং এস্তোনিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১২ জন আন্তর্জাতিক বক্তা এই জি২০ সভায় যোগ দিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বাংলাদেশ-ভুটান-নেপালের প্রবেশদ্বার পশ্চিমবঙ্গ: মমতা

আপডেট সময় ০২:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩