সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

বদির দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ সাক্ষ্য দিয়েছেন। 

আদালত আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী পরবর্তী দিন ধার্য করেছেন। দৈনিক আমাদের মাতৃভূমিকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ (লাভলু)।  তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ৭ নভেম্বর মামলার  পরবর্তী দিন ধার্য রেখেছেন। বদি আদালতে উপস্থিত ছিলেন।

দুদক সূত্র জানায়, ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপনের  অভিযোগে বদির বিরুদ্ধে মামলাটি করে দুদক। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের ডাবলমুরিং থানায় মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৮ সালের ২৪ জুন অভিযোগপত্র দেয় দুদক।

পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়। এরপর ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর এ মামলায় বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ আদেশের বিরুদ্ধে বদি হাইকোর্টে যান। চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

বদির দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

আপডেট সময় ১২:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২