ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিতাবাঘ মনে করে আতঙ্ক, পরে জানা গেল

ভারতের উত্তর প্রদেশের বৃহত্তর নইডায় একটি নির্মানাধীন ভবনে দেখা মেলে চতুষ্পদ বন্য প্রাণীর। এটিকে চিতাবাঘ মনে করে সেখানকার বাসিন্দাদের মনে দেখা দেয় আতঙ্ক। তবে বন কর্মকর্তারা জানিয়েছেন, এটি চিতাবাঘ নয়। তারা ধারণা করছেন এটি একটি মেছোবাঘ (ফিশিং ক্যাট)। যা বিড়ালের একটি প্রজাতি।

বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। মেছোবাঘ আকারে বড় হলেও এটি নিরীহ প্রাণী। এছাড়া মেছোবাঘের শরীরেও চিতাবাঘের মতো ডোরাকাটা দাগ থাকে। নইডায় যে প্রাণীটিকে দেখা গেছে সেটি মঙ্গলবার সন্ধ্যায় নির্মাণাধীন ভবনের বেজমেন্টে লুকিয়ে ছিল।

নইডার গৌতম বুদ্ধ নগর বন বিভাগের একটি দল প্রাণীটিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। সতর্কতার অংশ হিসেবে এখন সাধারণ মানুষকে বাড়িতে থাকতে বলা হয়েছে। এই অভিযানে মেরুত থেকেও বন বিভাগের একটি দল যোগ দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিতাবাঘ মনে করে আতঙ্ক, পরে জানা গেল

আপডেট সময় ০১:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩