ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নিহত চাকরির পরীক্ষায় জালিয়াতি-প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প কাদের-আরাফাতসহ ৭ জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা পলিসি ক্যাম্পে দেশসেরা ৩০ জনের একজন বেরোবির আইরিন আক্তার লাবণ্য বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আল-আকসা চত্বরে উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী, বড় সংঘাতের আশঙ্কা

মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার-বেন-গিভির পবিত্র আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশ করেছেন।

বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, হুঁশিয়ারি সত্ত্বেও ব্যাপক নিরাপত্তা নিয়ে ইতামার-বেন-গিভির মঙ্গলবার সকালে আল-আকসা চত্বরে আসেন।

ইসরায়েলের বর্তমান বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ স্বয়ং সতর্কতা দিয়েছিলেন, বেন-গিভিরের কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করবে। পবিত্র নগরী মক্কা ও মদিনার পর আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। চুক্তি অনুযায়ী, আল-আকসায় শুধুমাত্র মুসলিমরা ইবাদত করতে পারবেন।

কিন্তু সাম্প্রতিক সময়ে সেখানে জোর করে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনা করার সুযোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে অবৈধ ইসরায়েলি দখলদাররা। এছাড়া আল-আকসার পাশে নিজেদের উপাসনালয়ও বানাতে চায় তারা। ফিলিস্তিনিদের ভয়, এর মাধ্যমে তাদের সঙ্গে হওয়া চুক্তি লঙ্ঘন করতে চাইছে ইসরায়েলিরা। উগ্রপন্থী বেন-গিভির আল-আকসা চত্বরে উপাসনা করেছেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি।

ইহুদিবাদীদের দাবি, প্রাচীন আমলে আল-আকসা প্রাঙ্গনে তাদের দুটি উপাসনালয় ছিল। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইতামার-বেন-গিভিরকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তার কথা শোনেননি মাত্র ৭ দিন আগে মন্ত্রিত্ব পাওয়া বেন-গিভির।

এদিকে ২০০০ সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন আল-আকসা মসজিদে প্রবেশ করেছিলেন। তার সেই সফরের জেরে ফিলিস্তিনে দ্বিতীয় ইন্তিফাদা বা বিদ্রোহ দেখা দেয়। বেন-গিভিরের উসকানিমূলক কর্মকান্ড আবারও সে ধরনের বিদ্রোহের শঙ্কা তৈরি করেছে। বেন-গিভির মন্ত্রী হওয়ার আগ থেকেই বেশ সমালোচিত। তিনি এর আগেও কয়েকবার আল-আকসায় এসেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার

আল-আকসা চত্বরে উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী, বড় সংঘাতের আশঙ্কা

আপডেট সময় ০১:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩