ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি ঢাবিতে ৯ ককটেল বিস্ফোরণ: আটক তিনজনের পরিচয় জানা গেল দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি সরকারি ওষুধ কেনা-বিতরণে অনিয়মের অভিযোগ, রাজস্থলী হাসপাতালে দুদকের অভিযান এলজিইডির উদ্যোগে পঞ্চগড়ে তিন সড়কের উন্নয়নকাজের উদ্বোধন আ.লীগের ফিরে আসা জনগণ মেনে নেবে না: রিজভী ২০২৯ সালের নির্বাচনে মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী দীপকের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা নিয়ে ক্ষোভ, ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ফ্লাইওভার থেকে পল্লবী থানায় ককটেল নিক্ষেপ দুই সপ্তাহের প্রশিক্ষণে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা

টিকটক ইউএস চুক্তি: ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা পুনর্গঠনের চুক্তি থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার ফি পেতে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সম্প্রতি যে বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়েছে তার অংশ হিসেবে বিনিয়োগকারীরা এই অর্থ পরিশোধ করবেন।

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটডেন্স যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে জানুয়ারিতে একটি নতুন যৌথ কোম্পানি গঠনের চুক্তি চূড়ান্ত করে। নতুন প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি। এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য, অ্যাপ এবং অ্যালগরিদম সুরক্ষার দায়িত্ব নেবে। তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, নতুন মার্কিন কোম্পানিটির মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির মাধ্যমে প্রশাসনের ঘনিষ্ঠ কিছু বিনিয়োগকারী টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের নিয়ন্ত্রণ পেয়েছেন। এই বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, বিনিয়োগ প্রতিষ্ঠান সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ সংস্থা এমজিএক্স।

চুক্তি সম্পন্ন হওয়ার সময় বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগে প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার জমা দিয়েছেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও অর্থ পরিশোধ করা হবে। সব মিলিয়ে মোট অর্থের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে টিকটক ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম রক্ষা এবং চীনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকার কারণেই এই ফি যৌক্তিক বলে তারা মনে করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে আকলিমা-নুরের নামজারি সিন্ডিকেট: ঘুষ না দিলেই ফাইল বন্দি

টিকটক ইউএস চুক্তি: ট্রাম্প প্রশাসনের ঝুলিতে ১০ বিলিয়ন ডলার?

আপডেট সময় ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬