ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া

মানুষের মরদেহকে জৈব সারে পরিণত করার অনুমতি দিলো নিউইয়র্ক

মৃত্যুর পর মানুষের মরদেহকে জৈব সারে পরিণত করার অনুমতি দিয়েছে নিউইয়র্ক। এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য এ পদ্ধতি ব্যবহারের অনুমোদন দিলো।

কেউ চাইলে এখন থেকে মৃত্যুর পর মরদেহ দাফন কিংবা দাহ করার পরিবর্তে জৈব সারে পরিণত করতে পারবেন। এটিকে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। ‘প্রাকৃতিক জৈব হ্রাস’ নামের এই পদ্ধতিতে মরদেহ একটি বদ্ধ কন্টেইনারে কয়েক সপ্তাহ রাখা হলে তা পচে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ওয়াশিংটন ২০১৯ সালে প্রথম মরদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দেয়। পরে কলোরাডো, অরেগন, ভার্মন্ট ও ক্যালিফোর্নিয়াও এই মরদেহ দাফন কিংবা দাহ করার বিকল্প হিসেবে এই পদ্ধতির অনুমোদন দেয়।

শনিবার (১ জানুয়ারি) নিউইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর ক্যাথি হচুল মানবদেহ জৈব সারে পরিণত করার অনুমতি দেন। এ পদ্ধতিতে মরদেহ একটি কন্টেইনারে কিছু উপকরণসহ রাখা হয়। পরে মরদেহটি জীবাণুর প্রভাবে গলে যায়। প্রায় এক মাস পর ওই জৈব সারকে তাপ দিয়ে সংক্রামক মুক্ত করা হয়। তারপর জৈব সারগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই সার তারা ফুল, সবজি কিংবা গাছ রোপণে ব্যবহার করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন

মানুষের মরদেহকে জৈব সারে পরিণত করার অনুমতি দিলো নিউইয়র্ক

আপডেট সময় ০২:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩