ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

প্রার্থিতা ফিরে পেলেন মুশফিকুর রহমান

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান। এই খবরে এলাকায় তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মুশফিকুর রহমান গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান সুলতানের ছেলে এবং গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য।

মুশফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক শতাংশ ভোটার তালিকায় গরমিলের অভিযোগে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। অবশেষে নির্বাচন কমিশনে আপিল করে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি।

তিনি আরো বলেন, আমি ২০১৪ সালে দলীয় মনোনয়নে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করি।

কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমার ভোট ডাকাতি করে নেয়। আশা করছি, অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে গফরগাঁও উপজেলা ও পাগলা থানার জনগণের সমর্থন ও রায় আমার পক্ষেই থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

প্রার্থিতা ফিরে পেলেন মুশফিকুর রহমান

আপডেট সময় ০৬:০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬