ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী

বিরিয়ানিতে হাড় পাওয়ায় রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মামলা

বিরিয়ানি অর্ডার নিয়ে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা ঘটেছে। মূলত একজন নিরামিষাশীকে আমিষ খাবার পরিবেশনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী অভিযোগকারীর নাম আকাশ দুবে। তিনি ভেজ (নিরামিষ) বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয়নগর এলাকার ওই রেস্তোরাঁ তাকে যে বিরিয়ানি দেয় তার মধ্যে হাড় দেখতে পান তিনি।

সংবাদমাধ্যম বলছে, ভারতে মূলত এরকম অনেকেই আছেন যারা মাছ-মাংস-ডিমের আশপাশ দিয়ে পর্যন্ত যান না। নিরামিষ জীবনে অভ্যস্ত তারা। বিভিন্ন ধর্মগত কারণেই হোক বা কোনও বিশ্বাস থেকে অনেকেই এই পথে হেঁটে থাকেন। কিন্তু সেই বিশ্বাসে আঘাত লাগলে তা হয়তো সহ্য সীমার বাইরে চলে যায়। কিন্তু তাই বলে থানা-পুলিশ ও মামলা!

এনডিটিভি জানিয়েছে, নিরামিষাশী আকাশ দুবেকে হাড়সহ বিরিয়ানি পরিবেশন করার পর তিনি রেস্তোরাঁর ম্যানেজার এবং কর্মীদের কাছে এটি সম্পর্কে অভিযোগ করেছিলেন। পরে তারা (রেস্তোরাঁর ম্যানেজার ও কর্মীরা) তার কাছে ক্ষমাপ্রার্থনা করেন। আর এরপরই বিজয় নগর থানায় মামলা দায়ের করেন আকাশ।

ডেপুটি কমিশনার অব পুলিশ সম্পত উপাধ্যায় বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘বিজয় নগর পুলিশ রেস্তোরাঁর ম্যানেজার স্বপ্নিল গুজরাতির বিরুদ্ধে ২৯৮ ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করেছে। বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদমাধ্যম বলছে, আকাশ দুবে নামের ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি বিজয় নগর এলাকায় একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে ভেজ বিরিয়ানি অর্ডার করেন তিনি। অর্ডার মোতাবেক টেবিলে আসে ধোঁয়া ওঠা এক প্লেট বিরিয়ানি। তবে বিরিয়ানিতে হাত দিতেই হাড় খুঁজে পান তিনি।

আর এরপরই তিনি রেস্তোরাঁর ম্যানেজার ও কর্মীদের কাছে এই বিষয়ে অভিযোগ করেন। নিজেদের এমন উদাসীনতার জন্য ওই ব্যক্তির কাছে ক্ষমাও চেয়ে নেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তবে তাতে সন্তুষ্ট হননি আকাশ।

পরে সেখান থেকে বেরিয়ে বিজয় নগর পুলিশ স্টেশনে আকাশ অভিযোগ দায়ের করেন। আর এর জেরেই বিরিয়ানি নিয়ে কাণ্ড পৌঁছাল মামলা পর্যন্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী

বিরিয়ানিতে হাড় পাওয়ায় রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২