ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন গবেষক মো. ওয়াহেদুজ্জামান সরদার

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি লাভ করেছেন মো. ওয়াহেদুজ্জামান সরদার। তিনি এর আগে কেন্দ্রীয় ব্যাংকের একই বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক মো. জবদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি গবেষণা বিভাগের অভ্যন্তরীণ অর্থনীতি ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে কৃষি ও পল্লী ঋণ, মূল্যস্ফীতি এবং ইসলামী ব্যাংকিং সংক্রান্ত নীতিমালার ওপর কাজ করেন।

পরবর্তীতে ২০০৫ সালে তাকে মনিটারি পলিসি ডিপার্টমেন্টে বদলি করা হয়। সেখানে দীর্ঘ ১৮ বছর তিনি ওপেন মার্কেট অপারেশন এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

দাপ্তরিক কাজের পাশাপাশি গবেষণায়ও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। জিডিপি, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, ইসলামী অর্থনীতি, ক্ষুদ্রঋণ, কৃষি ঋণ ও মোবাইল ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার লেখা ১৫টি প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থসামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ভোক্তা ঋণের ওপর পরিচালিত বেশ কিছু গবেষণা কর্মে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন গবেষক মো. ওয়াহেদুজ্জামান সরদার

আপডেট সময় ০৩:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬