ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের অর্ধশতবর্ষ উদযাপন

  • ওমান প্রতিনিধি
  • আপডেট সময় ১১:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬৪৭ বার পড়া হয়েছে

ওমান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাস্কাটের শেরাটন হোটেলে বাংলাদেশ দূতাবাস এক বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খালিফা বিন আলি আল হার্থি। তিনি দুই দেশের দীর্ঘদিনের দৃঢ় ও আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে এবং ভবিষ্যতেও বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে এ ধারা অব্যাহত থাকবে।

এসময় তিনি ওমানের বিভিন্ন অর্থনৈতিক ও সেবা খাতে কর্মরত বাংলাদেশি পেশাজীবী ও শ্রমজীবী মানুষের আন্তরিকতা, কর্মদক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম বলেন, ওমান ও বাংলাদেশের সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ ও মানুষের কল্যাণে নিবেদিত। তিনি জানান, বর্তমানে ওমানে ৭ লাখেরও বেশি বাংলাদেশি শান্তিপূর্ণ পরিবেশে পরিশ্রম করে দেশটির উন্নয়নযাত্রায় সক্রিয় ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিরা, রাষ্ট্রদূত এবং কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

ওমান-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের অর্ধশতবর্ষ উদযাপন

আপডেট সময় ১১:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫