ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কুয়েতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কুয়েতে একসঙ্গে সাতজন দণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর হয়। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন তিনজন কুয়েতি, দুজন বাংলাদেশি এবং দুজন ইরানি নাগরিক।

আরব টাইমস ও স্থানীয় দৈনিক আল সেয়াসাহের খবরে বলা হয়, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা ও মাদক পাচারের গুরুতর অভিযোগ ছিল। কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল জাতারি ও আহমেদ আল জালালের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদেরও এদিন ফাঁসিতে ঝুলানো হয়। অন্যদিকে, দুই ইরানি নাগরিককে মাদক চোরাচালানের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাজাপ্রাপ্ত এক আসামির আত্মীয়রা রক্তক্ষতিপূরণ বা ব্লাড মানি হিসেবে প্রায় ২০ লাখ কুয়েতি দিনার সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত তার ফাঁসি কার্যকর করা হয়।

এ ছাড়া একজন দণ্ডপ্রাপ্তের ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভুক্তভোগী পরিবারের ক্ষমার কারণে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই দণ্ড কার্যকর করা হবে না বলে জানায় কুয়েতি কর্তৃপক্ষ। তবে মানবিক কারণে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষের দাবি, মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রতিটি মামলার আইনি পর্যালোচনা, আপিল ও রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর পরেই আইন অনুসারে দণ্ড কার্যকর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কুয়েতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৮:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫