ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডাকসু নির্বাচন শেষে ফাঁকা ঢাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

ডাকসু নির্বাচন শেষ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ ও অভ্যন্তরে নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। তবে ক্যাম্পাস ছিল প্রায় ফাঁকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ফুলার রোড, ভিসি চত্বর ঘুরে দেখা গেছে, পুরো এলাকা নিস্তব্ধ। সবসময় যেখানে আড্ডায় মুখর থাকে শিক্ষার্থীরা, সেখানে আজ পুলিশ সদস্যরা বসে আছেন সারিবদ্ধভাবে। টিএসসির পাশের সড়কে পাশে রাখা হয়েছে জলকামান ও এপিসি।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি না থাকলেও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি চলছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছেন, ডাকসু নির্বাচন-পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ সতর্কতা নেওয়া হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।’

প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ক্যাম্পাসে বাড়তি সতর্কতা বজায় রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে শীর্ষ তিনটি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ!

ডাকসু নির্বাচন শেষে ফাঁকা ঢাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

আপডেট সময় ১১:৩৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫