ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেবি বাম্পের ছবি পোস্ট করে কাদের ইঙ্গিত দিলেন সামান্থা? গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে কেনেডি পরিবারের মামলা আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা কুমিল্লায় ১৯ বছর পর ডাকাতি মামলার রায়, ৮ জনের কারাদণ্ড

ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল ঢাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জামায়াত-শিবির ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে এ মিছিল শুরু করেন তারা।

মিছিলের সামনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

রোকেয়া হলে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিসি ও জিএস পদপ্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামে ব্যালট পেপারে ক্রস দেওয়া আছে অভিযোগ করে আবিদ বলেন, রোকেয়া হলের একজন মেয়ে আমাকে অভিযোগ করেছে, ভাই যে ব্যালটপত্র আমাকে দেওয়া হয়েছে, তাতে আগে থেকেই সাদিক কায়েম এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।

‘অমর একুশে হলেও এমন ঘটনা ঘটেছে। এটা জেনে যখন আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তাদের কাছে জানতে চাইলাম, তারাও বলেছেন এটা কীভাবে হয়েছে তারা জানেন না।

এরকম ঘটনা আরও বেশি হতে পারে বলে অনুমান করে ভিপি প্রার্থী আবিদ বলেন, আমরা জানি না কত ব্যালটে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। যেহেতু দুইটা ঘটনার প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেবি বাম্পের ছবি পোস্ট করে কাদের ইঙ্গিত দিলেন সামান্থা?

ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল ঢাবি ছাত্রদলের

আপডেট সময় ০৮:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫