ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে কেনেডি পরিবারের মামলা আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা কুমিল্লায় ১৯ বছর পর ডাকাতি মামলার রায়, ৮ জনের কারাদণ্ড বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, কমতে পারে রাতের তাপমাত্রা ২০২৭-২০২৯ সালে ১১ লাখ ৪০ হাজার অভিবাসীকে পিআর দেবে কানাডা নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
বন্ড সুবিধার অপব্যবহার

নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিকের হিসাবে ব্যাপক গরমিল পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে সংস্থাটি।

গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একাধিক প্রতিরোধমূলক দল অভিযান চালায়। এ সময় সংশ্লিষ্ট বিশেষ প্রতিক্রিয়া বাহিনীর সহযোগিতা নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানি করা সুতা, কাঁচামাল ও রাসায়নিক অনুমোদিত উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করেছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, কাপড়, রাসায়নিক ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণের সঙ্গে স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ব্যবস্থাপনা পদ্ধতির তথ্য মিলিয়ে ব্যাপক অসংগতি পাওয়া যায়। পরে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। বন্দর এলাকার জাহিন নিটওয়্যার্স লিমিটেডে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ এবং রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকার ফাঁকির তথ্য মিলেছে।

এ ছাড়া আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডে প্রায় ৪ কোটি ৮৩ লাখ এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও কাপড়ের ঘাটতি পাওয়া গেছে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত পণ্য মজুত ছিল। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে।

বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক রাখা। এ সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির কাজে ব্যবহার করার কথা। কিন্তু এসব কাঁচামাল খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানি করা বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধভাবে পণ্য সরবরাহ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে। এর ফলে শুল্ক-কর পরিশোধ করে কাঁচামাল আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সংস্থাটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে কেনেডি পরিবারের মামলা

বন্ড সুবিধার অপব্যবহার

নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

আপডেট সময় ১২:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬