সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল ঢাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জামায়াত-শিবির ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে এ মিছিল শুরু করেন তারা।

মিছিলের সামনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

রোকেয়া হলে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিসি ও জিএস পদপ্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামে ব্যালট পেপারে ক্রস দেওয়া আছে অভিযোগ করে আবিদ বলেন, রোকেয়া হলের একজন মেয়ে আমাকে অভিযোগ করেছে, ভাই যে ব্যালটপত্র আমাকে দেওয়া হয়েছে, তাতে আগে থেকেই সাদিক কায়েম এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।

‘অমর একুশে হলেও এমন ঘটনা ঘটেছে। এটা জেনে যখন আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তাদের কাছে জানতে চাইলাম, তারাও বলেছেন এটা কীভাবে হয়েছে তারা জানেন না।

এরকম ঘটনা আরও বেশি হতে পারে বলে অনুমান করে ভিপি প্রার্থী আবিদ বলেন, আমরা জানি না কত ব্যালটে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। যেহেতু দুইটা ঘটনার প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল ঢাবি ছাত্রদলের

আপডেট সময় ০৮:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫