ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে কেনেডি পরিবারের মামলা আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা কুমিল্লায় ১৯ বছর পর ডাকাতি মামলার রায়, ৮ জনের কারাদণ্ড বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, কমতে পারে রাতের তাপমাত্রা

বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৭ নম্বর মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম আলী মিঠুর বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন ও দলীয় কার্যালয়ে জাতীয় নেতাদের ছবি ভাঙচুরের যে অভিযোগ তোলা হয়েছে, সরেজমিন অনুসন্ধানে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

মাঠের চিত্র ও সাক্ষীদের বক্তব্য:

হারাগাছের আমবাগানের ভেতরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে বিশাল গর্ত খোঁড়া হয়েছে। স্থানীয়রা জানান, এটি বাণিজ্যিক বালুমহাল নয়, বরং ব্যক্তিগত পুকুর খননের কাজ।

এ বিষয়ে ক্যামেরার সামনে সাক্ষ্য দিয়েছেন স্থানীয়রা।

মোহাম্মদ সেফ আলী (ভাঙ্গাগড়ার বাসিন্দা) বলেন, “১৪-১৫ দিন ধরে এখানে বালু তোলা হচ্ছে, প্রতিদিন ২০-৩০ গাড়ি বালু যায়। জমির মালিকের নাম রাজা মিয়া, বাসা হারাগাছ হকবাজার। ভাঙ্গাগড়ার ২০-৩০ জন ছেলেপেলে রাজা মিয়ার কাছ থেকে টাকা দিয়ে মাটি কিনেছে। রিপন অভিযোগ করেছে, মিঠু ভাই জড়িত, কিন্তু মিঠু ভাই কিছুই জানেন না। তাঁর এখানে জমিও নেই।”

শ্রমিক জয়নাল বলেন, “এটা রাজার জমি। ২০-৩০ জন লোক মিলে ভিটি বালু তুলতেছে। মিঠু ভাই বিএনপির সভাপতি, তিনি জড়িত না।”

শ্রমিক আমিনুল, ফুয়াদ ও আবু জাহির বলেন, “আমরা শ্রমিক। এক গাড়ি বালু তুলে দিলে গাড়িওয়ালা ২০০ টাকা দেয়। মালিক বলেছে, এখানে পুকুর করবে, মাছ চাষ করবে।”

অনুসন্ধানে জানা যায়, জমির মালিক রাজা মিয়া, পিতা শেখ হাসিম উল্লাহ হাজী। তিনি রংপুর শহরের ধাপ এলাকায় বসবাস করেন। হারাগাছ হকবাজারে তাঁর পৈতৃক নিবাস।

মিঠু মিয়ার চ্যালেঞ্জ:

এ বিষয়ে মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম আলী মিঠু বলেন, “আমি ৩৩ বছর ধরে বিএনপি করি। থানা বিএনপির তিনবারের সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”

দুটি বিষয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বালু তোলার সঙ্গে জড়িত নই। রিপন নিজেই প্রতি গাড়ি বালুতে ৬ হাজার টাকা করে নেয়, এলাকার সবাই জানে।”

ছবি ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, “যদি প্রমাণ হয়, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছি, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ছবি ভাঙচুর করেছে জিকু ও তার লোকজন।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের জিরো টলারেন্স নীতিতে আমি হারাগাছকে ৯০-৯৫ শতাংশ মাদকমুক্ত করেছি। মর্ণেয়ার মাদকসম্রাট ইকরাকে জিকু সহযোগিতা করে। মাদক বন্ধ করায় আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।”

হামলার ঘটনা ও পাল্টা অভিযোগ:

গত বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে মর্ণেয়া ইউনিয়নের শেখপাড়া বাজারে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। মিঠুর অভিযোগ, পারিবারিক মীমাংসা চলাকালে রমজান আলী জিকু ওরফে জিকু এবং রিপন মিয়াসহ ১৫-২০ জন মোটরসাইকেলে এসে তাঁকে মারধর করেন এবং কার্যালয়ের চেয়ার ও ছবি ভাঙচুর করেন। এতে মিঠুসহ চারজন আহত হন।

অন্যদিকে রিপন মিয়া বলেন, “আমি ১৫ বছর নৌকার বিরোধিতা করেছি, জেল-জরিমানা ভোগ করেছি। আমার পুরো পরিবার বিএনপি। আমি কখনোই নেতাদের ছবি ভাঙচুর করতে পারি না। মিঠু ও তাঁর ছেলের লোকজনই এই কাজ করেছে।” তিনি ১০ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দেন।

জিকুর বিরুদ্ধে জাল বিড়ি বিক্রি ও কর ফাঁকির অভিযোগও উঠেছে।

প্রশাসন ও দলের বক্তব্য:

বালু উত্তোলনের বিষয়ে কাউনিয়া-হারাগাছ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বালু তোলার বিষয়ে আমরা শুনেছি। যতটুকু জেনেছি, জায়গাটি ব্যক্তি মালিকানাধীন। তবে চাইলে আপনারা তদন্ত করে একটি প্রতিবেদন দিন, আমরা ব্যবস্থা নেব।”

গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, একটি মামলা হয়েছে এবং মাইদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

ঘটনার পর রাতেই জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজন, উপজেলা সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ

আপডেট সময় ১২:৪৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬