সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

এক আসরে বিয়ে হলো ১০১ জুটির

ভারতে একসঙ্গে ১০১ যুগলের বিবাহের আয়োজন করা হয়েছে। এতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্রপাত্রীরা উপস্থিত ছিলেন। দেশটির পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার কাঞ্চননগরে এ গণবিবাহ অনুষ্ঠিত হয়।

রোববার বর্ধমান শহরের কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে এ নিয়ে ৯ বার এভাবে বিশাল আকারে গণবিবাহ উৎসব অনুষ্ঠিত হলো।

বিয়ের আগে ১০১ জন বরকে নিয়ে বিশেষ শোভাযাত্রা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, অনেকেই আর্থিক কারণে আনুষ্ঠানিকভাবে মেয়ের বিয়ে দিতে পারে না। তাদের কথা মাথায় রেখে গত কয়েক বছর ধরে গণবিবাহের আয়োজন করা হচ্ছে।

বিয়ের অনুষ্ঠানে ছিল বরযাত্রী কনেযাত্রীদের আপ্যায়নের ব্যবস্থা। নবদম্পতিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপহারে ভরিয়ে দেওয়া হয়।

এ ছাড়াও নবদম্পতিরা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পান তারও ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান এই আয়োজনের উদ্যোক্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

এক আসরে বিয়ে হলো ১০১ জুটির

আপডেট সময় ০২:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২