সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

সাধারণ সম্পাদকের বিকল্প খুঁজছে কুস্তি ফেডারেশন

তাবিউর রহমান পালোয়ান যুগের অবসান ঘটিয়ে গত ১৯ মার্চ বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপারিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.) কে সভাপতি এবং মাহবুবুল আমিন জীবনকে সাধারণ সম্পাদক করে গঠিত ওই কমিটিতে দেড় মাসের মধ্যেই পরিবর্তন আসতে যাচ্ছে।

কমিটি গঠনের পর সাধারণ সম্পাদক মাহবুবুল আমিন জীবন ফেডারেশন কার্যালয়ে আসেননি। সভাপতি ফখরুদ্দিন হায়দার রোববার (৪ মে) জাগো নিউজকে বলছিলেন, সাধারণ সম্পাদককে আমি পাচ্ছি না। এমনকি তার সঙ্গে এখন পর্যন্ত আমি কথাও বলতে পারিনি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর নিয়ে ফোন করে কথা বলার চেষ্টা করেছি। কোনো সাড়া পাইনি। কোনো সভাও করতে পারিনি। সাধারণ সম্পাদক ছাড়া ফেডারেশন চলবে কী করে?

এ ব্যাপারে করণীয় নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সার্চ কমিটির কর্মকর্তাদের জানিয়েছেন উল্লেখ করে সভাপতি বলেন, আমি জানিয়েছি। আজও (রোববার) কথা বলেছি এ নিয়ে। বলা হচ্ছে তাড়াতাড়ি নতুন সাধারণ সম্পাদক দেবে। সার্চ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সাধারণ সম্পাদক হিসেবে নতুন একজনের নাম জমা দেওয়া হয়েছে। তবে তিনি কে তা আমাকে জানানো হয়নি।

দেড় মাস কেটে যাওয়ার পরও সভাপতি ও ট্রেজারার মাসুদ আক্তার মোবারকি ফেডারেশনে এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেও নির্বাহী কমিটির সভা করতে না পারায় কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কুস্তি ফেডারেশন।

খোঁজ নিয়ে জানা গেছে, যাকে সাধারণ সম্পাদক করে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, সেই মাহবুবুল আমিন জীবন অসুস্থ। বয়সও অনেক। অথচ এমন একজন অসুস্থ বর্ষীয়ান সংগঠককে ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে সুপারিশ করেছিল সার্চ কমিটি। যার ফলে দেড় মাসেই ওই সাধারণ সম্পাদকের বিকল্প খুঁজতে হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাধারণ সম্পাদকের বিকল্প খুঁজছে কুস্তি ফেডারেশন

আপডেট সময় ০২:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫