ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

আগে গাড়ি, তারপর ঘোড়া: ফরহাদ মজহার

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে সরব থাকেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। বিভিন্ন টক শো-তে আলোচনা করেন দেশের সমসাময়িক বিষয় নিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্র গঠন নিয়ে বেশ সোচ্চার তিনি।

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন-

‘রাষ্ট্র গঠন আর সরকার নির্বাচন দুটি ভিন্ন কাজ, ভিন্ন বিষয়। গণঅভ্যুত্থানের পরে সবকিছুর আগের কাজ রাষ্ট্র গঠন। আগে গাড়ি, তারপর ঘোড়া।’

এর আগে এক ফেসবুক পোস্টে তিনি গণঅভ্যুত্থানে জনগণের পূর্ণ বিজয় হয়নি বলেও মন্তব্য করেছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন- সংবিধান বা আইনের নামে জনগণের সামষ্টিক অভিপ্রায় নস্যাৎ করা হয়েছে। গঠিত হয়েছে সেনা-সমর্থিত উপদেষ্টা সরকার। জনগণের অভিপ্রায়ের মর্ম বোঝা কঠিন হয়ে পড়েছে এবং গণরাজনৈতিক ধারার বিকাশ রুদ্ধ হবার উপক্রম ঘটেছে। বাংলাদেশকে নতুনভাবে গঠন করবার জন্য জনগণকে সরাসরি সম্পৃক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য থেকে বাংলাদেশ বিচ্যুত হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, এখন ওপর থেকে এলিট বা অভিজাত শ্রেণিদের প্রতিনিধিদের দিয়ে নানা কমিশন গঠন করে জনগণের ওপর সমাজের ক্ষমতাবান শ্রেণি ওপর থেকে তাদের ‘সংস্কার’ চাপিয়ে দেবার চেষ্টা চলছে। সেটাও কতোটুকু সম্ভব হবে বলা কঠিন।

ফরহাদ মজহার লেখেন-ইতোমধ্যে নির্বাচনের দাবি উঠেছে, নির্বাচন কমশন গঠিত হয়েছে এবং রাজনৈতিক  দলগুলোর এই বছরের

মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রবল চাপ তৈরি করেছে।  সম্ভবত নিম্নবিত্ত, শ্রমিক ও সাধারণ আম জনতাকে শূন্য হাতেই পু্রানা জায়গায় ফিরে যেতে হবে। তাই কি? কি করতে পারি আমরা? নিদেন পক্ষে গণঅভ্যুত্থান সুরক্ষার চেষ্টা চালিয়ে যেতে পারি। তার জন্যই গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।

আসুন, আমরা কথা বলি এবং ইতিবাচক কাজ ও পদক্ষেপ কি হতে পারি সে বিষয়ে আলাপ-আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আগে গাড়ি, তারপর ঘোড়া: ফরহাদ মজহার

আপডেট সময় ০১:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫