ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

১৪ কোটি টাকা আত্মসাতকারী এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি ভুয়া এনজিও মালিকের বিরুদ্ধে গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা বলেন, ২০১০ সাল থেকে শুধুমাত্র সমাজসেবার লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান। এমনকি অতিরিক্ত মুনাফা দেয়ার নামে ১০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা জামানত সংগ্রহ করেন।

তারা আরও বলেন, গ্রাহকের ১৪ কোটি টাকা নিয়ে গত ২ মাস ধরে আত্নগোপনে ছিলেন। পরে হটাৎ করেই গত মঙ্গলবার অফিসে আসলে মালিক মতিউর রহমানকে আটক করে পুলিশে দেয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার ম্যানেজার তাহমিনা খাতুন রুমা, মাঠকর্মী জেসমিন নাহার, দিলারা খাতুন, সিমা খাতুন, গ্রাহক হালিমা খাতুন, হাসনারা বেগম, পারভীন খাতুন, সোহেল রানা, তাজকরা খাতুনসহ অন্যান্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

১৪ কোটি টাকা আত্মসাতকারী এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪