ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

বিমানের সিটের নিচে ২ কেজি সোনা

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ২ কেজি ৩০০ গ্রাম, বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজি-১৪৮ ফ্লাইটে প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো একটি খালি আসনের নীচ থেকে যৌথভাবে স্বর্ণ উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল কালবেলাকে জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশির মাধ্যমে এসব সোনা উদ্ধার করা হয়েছে। সোনাগুলো বিমানের ৯-জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাগুলো চোরাচালানের উদ্দেশ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনায় এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে।

তিনি জানান, তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

বিমানের সিটের নিচে ২ কেজি সোনা

আপডেট সময় ০৩:৫২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪