ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

তুরস্কের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ১২ জন নিহত এবং বহু আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে কারখানার প্ল্যান্টের একটি অংশে বিস্ফোরণ ঘটে। কারখানাটিতে বিস্ফোরক উৎপাদন করা হতো। তাই সেখানে প্রচুর কাঁচামাল মজুত ছিল। প্ল্যান্টেও বিস্ফোরকের উপাদান থাকায় আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণের প্রচণ্ডতায় কারখানাটি ধসে পড়ে।

বিস্ফোরণের পর কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কারখানার বাইরে কাচ ও ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। একই সময়ে উদ্ধার তৎপরতাও চালাচ্ছিল কর্তৃপক্ষ। একের পর এক অ্যাম্বুলেন্স কারখানা প্রাঙ্গণে প্রবেশ করে হতাহতদের সরিয়ে নেয়।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগ্লু বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণে ১২ কর্মচারী নিহত হয়েছে ও চারজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা তেমন গুরুতর নয়। মৃতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে নাশকতার সম্পৃক্ততার আশঙ্কা নেই। হতে পারে এটি দুর্ঘটনা। আমরা এই বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা করছি। এরই মধ্যে বিস্তর তদন্ত শুরু হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

তুরস্কের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

আপডেট সময় ০২:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪