ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক

অবৈধ পথে ভারত থেকে পঞ্চগড়ে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে এসে এক কিশোর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে আটক হয়।  এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই কিশোরকে নিতে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওই কিশোরের নাম হৃদয় মিয়া (১৩)।  সে ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন।

নীলফামারী- ৫৬ বিজিবির অধীনস্থ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক হৃদয় মিয়া শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এমন সংবাদের প্রেক্ষিতে ৫৬ বিজিবি শিংরোড বিওপির একটি টহল দল গত ২৩ ডিসেম্বর (সোমবার) সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করে।

আটকের পর তাকে বিওপিতে নেওয়া হয়। একই সময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং সিমকার্ড পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই কিশোর জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে।

নীলফামারী- ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, ভারতীয় ওই কিশোর অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে নিজস্ব গোয়েন্দার সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। পরে বিএসএফের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ওয়াজ শুনতে এসে ভারতীয় কিশোর আটক

আপডেট সময় ১২:১৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪