ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের ওয়াটার স্টেশন উদ্বোধন নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের

কুমিল্লা চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন—ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

গত রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার পর স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন।

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল জানায়,’ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না করায় পুলিশ আটককৃতদের ৫৪ ধারায় আদালতে হাজির করবে। তারপর এটি নিয়মিত মামলা হবে।’

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, ‘সরকারের কাছে আমার আহ্বান যেন ন্যায়বিচার পাই। যদি তারা অপরাধীদের শাস্তি না দেয়, তাহলে ভবিষ্যতে তাদের এর জবাব দিতে হবে।’ আব্দুল হাই বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন।

উল্লেখ্য আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ওই ঘটনার ভিডিও রোববার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে বীরমুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

আপডেট সময় ০৭:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪