ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের ওয়াটার স্টেশন উদ্বোধন নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের

নড়াইলবাসী দেখতে পেল প্রথম যাত্রীবাহী ট্রেন

নড়াইল রেলস্টেশনে মঙ্গলবার সকাল ৭টায় হুইসেল বাজিয়ে যাত্রীবাহী ট্রেন থামল। নড়াইলবাসী দেখতে পেল প্রথম যাত্রীবাহী ট্রেন। মুহূর্তের মধ্যেই আনন্দের সঙ্গে কাঙ্ক্ষিত ট্রেনে উঠে পড়েন যাত্রীরা।

এ উদ্বোধনী যাত্রীবাহী ট্রেনের মাধ্যমে নড়াইলের ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলো। নানাভাবে সাজানো হয়েছিল ট্রেনটি।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে নড়াইলের ওপর দিয়ে প্রথম ট্রেনটি যায়। ট্রেনে এলাকার লোকেরা দ্রুততম সময়ে যাতায়াত করতে পেরে বেজায় খুশি।

নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেলপথে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হলো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলপথ ব্যবহারের সুযোগ পেলেন নড়াইলবাসী।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা- বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চলল নড়াইলের বুকের ওপর দিয়ে। এ রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস নামে একজোড়া ট্রেন চলাচল করবে।

নড়াইল রেলস্টেশন মাস্টার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, নড়াইলের মানুষ ট্রেনে মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা যেতে পারবেন।

রেলের দেওয়া সময়সূচি অনুসারে- জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টায়। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। দিনে দুবার ঢাকা-খুলনা ও ঢাকা- বেনাপোল পথে চলাচল করবে দুটি ট্রেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নড়াইলবাসী দেখতে পেল প্রথম যাত্রীবাহী ট্রেন

আপডেট সময় ০৬:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪