যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এদিন সকালে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও মোনাজাতের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের অন্তর্গত আজোয়াটারি, দোলাটারি, ছিটচন্দ্রখানা, বালাতারি, কামালপুর, বটতলাসহ ১০টি জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প প্রধান লেখক সাংবাদিক মাওলানা তোফায়েল গাজালি, যুগান্তরের ফুলবাড়ি প্রতিনিধি আব্দুল আজিজ মজনু , ফাউন্ডেশনের ফিল্ড মনিটরিং অফিসার সুহাইল আহমদ, খলিলুর রহমান, এরশাদুল হক, মাওলানা আমির হামজা, সাংবাদিক আসাদুজ্জামান খলিল প্রমুখ।

নুরুল ইসলাম ফাউন্ডেশন সংশ্লিস্টরা জানান, শিক্ষা-শান্তি-সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণেই এর যাত্রা। আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণ-পোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি।b
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 





















