ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

হাসপাতালে আঘাত হেনে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৪

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা শহরের একটি হাসপাতালে আঘাত হেনে মাটিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চারজন নিহত হয়েছেন।

রোববার তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মুগলা প্রশিক্ষণ ও গবেষণা হাসপাতাল থেকে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় এতে দুই পাইলট, একজন ডাক্তার এবং আরেকজন চিকিৎসাকর্মী ছিলেন। তারা সবাই প্রাণ হারিয়েছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে এবং তারপর মাটিতে পড়ে যায়। তবে ভবনের ভেতরে বা বাইরে কেউ আহত হয়নি।

তিনি আরও জানান, ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এদিকে দুর্ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের বাইরে এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দল উপস্থিত ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

হাসপাতালে আঘাত হেনে বিধ্বস্ত হেলিকপ্টার, নিহত ৪

আপডেট সময় ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪