ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গংগাচড়ায় বিএনপি’র দু গ্রুপের মধ্যে হাতাহতি সংবাদ প্রকাশে বাধা

রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান দুই গ্রুপের মধ্যে হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় গণমাধ্যম কর্মীদের কাজেও বাধা দেয় একটি গ্রুপ।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের খলিফার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

শুক্রবার বেলা সাড়ে চারটার দিকে আওয়ামী দোসর অভিযোগ তুলে মর্নেয়া ইউনিয়নের আহ্বায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদ এর নেতৃত্বে গঠিত সকল ওয়ার্ড কমিটিসহ ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে শুরু হয় মানববন্ধন।

এতে অংশ নেন মর্নেয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক ও সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতা-কর্মীরা।
মানববন্ধনকারীদের অভিযোগ, মর্ণেয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মীর কাশেম মিঠু ও সদস্য সচিব আব্দুল মাবুদ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসর। তাই মিঠু ও তার দ্বারা গঠিত কমিটি বাতিল চান তারা।

মানববন্ধন শুরুর কিছুক্ষণ পর মিঠুর সমর্থকরা ব্যানার কেঁড়ে নেয়ার চেষ্টা করলে বাঁধে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি। এ সময় ফুটেজ সংগ্রহ করতে গেলে গণমাধ্যমকর্মীদেরও বাধা প্রদান করেন মিঠুর সমর্থকরা।

মিঠুর সমর্থকরা বলেন, মিঠুর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে তাই এই নিউজ করা যাবেনা।

মানববন্ধনকারীরা বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করে মিঠুর সমর্থকরা এবং হামলা করে তার নির্দেশে এর সুষ্ঠু বিচার চান তারা।

এ বিষয়ে মর্নেয়া ইউনিয়নের আহ্বায়ক মীর কাশেম মিঠু বলেন, তার কোন সমর্থক কোন বিশৃঙ্খলা করেনি বরং তার বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালানো হচ্ছে। এসময় সাংবাদিকদের কাজে বাধা প্রদানকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু বলেন, ঘটনাটি অবগত আছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরের গংগাচড়ায় বিএনপি’র দু গ্রুপের মধ্যে হাতাহতি সংবাদ প্রকাশে বাধা

আপডেট সময় ১২:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪